Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নুরের ওপর হামলার ঘটনা তদন্ত করা হবে: প্রেস সচিব

BN DESK
10 October 2025, 03:04 AM পড়তে ১ মিনিট
নুরের ওপর হামলার ঘটনা তদন্ত করা হবে: প্রেস সচিব

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও দলটির নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পাশাপাশি এ ঘটনার তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নুরকে দেখতে গিয়ে এ কথা জানান শফিকুল আলম।

তিনি বলেন, আমি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি।

ডাক্তাররা জানিয়েছেন, নুরের নাক ও চোখের কাছে আঘাত লেগেছে, ইন্টার্নাল ব্লিডিং হচ্ছে এবং তিনি সেমি-কনশাস অবস্থায় আছেন। চিকিৎসকরা কিছুক্ষণের মধ্যে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেবেন পরবর্তী পর্যবেক্ষণের জন্য।
পাশাপাশি কিছু টেস্টও করবেন। শফিকুল আলম আরও বলেন, নুরের ওপর হামলা খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা।

আমরা এটার নিন্দা জানাই। এই পুরো ঘটনা আমরা তদন্ত করব।
প্রেস সচিব আরও বলেন, যখন দেশে মানুষের সাহসের অভাব ছিল, শেখ হাসিনার বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি, তখন ২০১৮ সালে নুরুল হক নুর কোটাবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তার সাহস আপনারা দেখেছেন। ২০২৪ সালে গণঅভ্যুত্থানে নুরসহ গণঅধিকার পরিষদের সবাই ছিলেন। ১৯ জুলাই রাতে নুরকে গ্রেপ্তার করে নির্মমভাবে নির্যাতন করা হয়। তার ওপর আজকের হামলার ঘটনাটিও তদন্ত করা হবে।
 
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও দলটির নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পাশাপাশি এ ঘটনার তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নুরকে দেখতে গিয়ে এ কথা জানান শফিকুল আলম।

তিনি বলেন, আমি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি।

ডাক্তাররা জানিয়েছেন, নুরের নাক ও চোখের কাছে আঘাত লেগেছে, ইন্টার্নাল ব্লিডিং হচ্ছে এবং তিনি সেমি-কনশাস অবস্থায় আছেন। চিকিৎসকরা কিছুক্ষণের মধ্যে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেবেন পরবর্তী পর্যবেক্ষণের জন্য।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

নুরের ওপর হামলার ঘটনা তদন্ত করা হবে: প্রেস সচিব

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার