Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার, যা বললেন বাঁধন

BN DESK
04 September 2026, 12:21 AM পড়তে ১ মিনিট
নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার, যা বললেন বাঁধন

বিনোদন ডেস্ক : অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনায় শোবিজ অঙ্গনের অনেক তারকাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। ফেসবুকে নিজের অবস্থান জানালেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

সোমবার সকালে ফেসবুক একটি পোস্ট দিয়েছেন বাঁধন। সেখানে তিনি লিখেছেন, ‘কি লজ্জার বিষয়! যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে তাদের সঙ্গে এই মেয়েটির কোনো সম্পর্ক নেই।’ বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন। এই ঘটনাটি একেবারেই গ্রহণযোগ্য না বলেন জানান বাঁধন। তার ভাষ্য, ‘বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন দেশে বাস করি না, যেখানে ন্যায়বিচার সাধারণভাবে প্রচলিত। তবে এবারের ঘটনাটি একেবারেই গ্রহণযোগ্য নয়।’

গতকাল দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয় এবং পরে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানা এলাকায় এক হত্যাচেষ্টা মামলায় প্রেপ্তার দেখানো হয় নুসরাত ফারিয়াকে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার, যা বললেন বাঁধন

B
BN DESK | 19 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার