Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নুসরাত হত্যা মামলায় রায় দেওয়া সেই বিচারককে প্রত্যাহারের নির্দেশ

BN DESK
24 August 2026, 03:28 PM পড়তে ১ মিনিট

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের রায় দেওয়া বিচারককে বিচারিক ক্ষমতা থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

আজ সোমবার (২৪ আগস্ট) হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। ২০১৯ সালের ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফির শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নুসরাত। এ ঘটনা তখন দেশজুড়ে তোলপাড় হয়। ১৬ জন আসামিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

ওই বছরের ২৪ অক্টোবর ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১৬ আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে সোমবার (২৪ আগস্ট) উচ্চ আদালত ১৬ জন আসামিকে ফাঁসির দণ্ডের রায়কে বাড়াবাড়ি অ্যাখ্যা দেন। একই সঙ্গে রায় দেওয়া বিচারক মামুনুর রশীদের বিচারিক ক্ষমতা কেড়ে নেয়ারও নির্দেশ দেওয়া হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন-আদালত

নুসরাত হত্যা মামলায় রায় দেওয়া সেই বিচারককে প্রত্যাহারের নির্দেশ

B
BN DESK | 24 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার