Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেইমারের চাওয়া গুড়েবালি মাসচেরানোর

BN DESK
02 September 2026, 11:22 AM পড়তে ১ মিনিট
নেইমারের চাওয়া গুড়েবালি মাসচেরানোর

স্পোর্টস ডেস্ক : ক’দিন আগেই সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মৌসুম শেষে মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার ইঙ্গিত দেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এরপর থেকেই গুঞ্জন, বার্সার সেই ত্রয়ী মেসি-সুয়ারেজ ও নেইমারকে দেখা যাবে এবার।

মায়ামিতে বার্সার পূর্ণমিলনীতে যোগ দেবেন নেইমারও; এমন স্বপ্ন দেখতে থাকেন ভক্তরা। তবে সেই স্বপ্ন দেখা ফুটবলপ্রেমীদের হতাশ করলেন মায়ামির আর্জেন্টাইন কোচ হাভিয়ের মাসচেরানো।

নেইমারকে ইন্টার মায়ামিতে দেখার গুঞ্জন ডালপালা মেলার আগেই তা ছাটাই করে দিয়েছেন মাসচেরানো। কেন এটি সম্ভব নয় সে কথায় বলেছেন তিনি। তাতে হয়তো আসন্ন মৌসুমে দলবদলের অপেক্ষায় থাকা নেইমারকে হতাশই হতে হবে। 

ফুটবলের সবচেয়ে ভয় জাগানিয়া আক্রমণভাগ ছিল তখন বার্সার। মেসি ও সুয়ারেজের সঙ্গে নেইমার গড়েছিলেন ত্রিফলা আক্রমণভাগ। পরে ২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরোর বিনিময়ে নেইমার পিএসজিতে পাড়ি জমালে ভেঙে যায় ভয়ঙ্কর সেই আক্রমণভাগ।

এরপর নেইমার এখন সৌদি আরবের ক্লাব আল-হিলালে। যদিও চোট পিছু ছাড়েনি তার। এখানে তার চুক্তির মেয়াদ শেষ হবে আগামী জুনে। এরপর ক্লাব ছাড়তে হবে তাকে। কোথায় যাবেন নেইমার; তা নিয়ে হচ্ছে আলোচনা। তবে নেইমারকে যে মেসি ও সুয়ারেজের সঙ্গে দেখা যাচ্ছে না সেটি নিশ্চিত করেছেন মাসচেরানো।

নেইমারকে ইন্টার মায়ামিতে আনা নিয়ে মাসচেরানো বলেন, ‘আমরা নেইমারের বিষয়ে কথা বলতে পারি না, কারণ (এর জন্য) আমাদের কিছুই নেই। অবশ্যই নেইমার অসাধারণ এক খেলোয়াড়। বিশ্বের প্রত্যেক কোচই তাকে পেতে চাইবে; কিন্তু এই মুহূর্তে এখানে দলগুলোর বেতনের সীমা নিয়ে এমএলএস’র একটা নিয়ম আছে। তাতে, বর্তমানে তাকে দলে আনার চেষ্টা করাটাও অসম্ভব।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

নেইমারের চাওয়া গুড়েবালি মাসচেরানোর

B
BN DESK | 11 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার