Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের গুরুতর অভিযোগ 

BN DESK
02 September 2026, 05:16 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়া না পাওয়ার খবরের মাঝেই নতুন বিতর্কের জন্ম দিলেন নেইমার। অনুশীলনে ব্রাজিল এই ফরোয়ার্ডের বিরুদ্ধে সান্তোস সতীর্থ রবিনিও জুনিয়রকে মারধরের অভিযোগ উঠেছে। সেই অভিযোগ আমলে নিয়ে ইতোধ্যেই শুরু হয়ে গেছে নেইমারের বিরুদ্ধে তদন্ত।

সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, গত পরশু অনুশীলনে ড্রিবল করে নেইমারকে বোকা বানান রবিনিও জুনিয়র। সেটি মোটেও ভালোভাবে নেননি। ক্ষুব্ধ হয়ে রবিনিও জুনিয়রকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে নেইমারের ওপর। ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে তদন্তের বিষয়টিও নিশ্চিত করেছে সান্তোস।

এক বিবৃতিতে নেইমারের ক্লাব বলেছে, সিটি রেই পেলেতে গত রোববার (৩ মে) অনুশীলনের সময় নেইমার ও রবিনিও জুনিয়রের মধ্যে ঘটে যাওয়া ঘটনাটি বিশ্লেষণ করতে তাৎক্ষণিকভাবে একটি অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই তদন্ত পরিচালনার দায়িত্ব পড়েছে ক্লাবের আইন বিভাগের ওপর। ক্লাব সভাপতির নির্দেশে এটা করা হয়েছে।

নেইমার বড় ঝামেলায় পড়তে যাচ্ছেন বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্ত। ক্লাবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন রবিনিও জুনিয়রের আইনজীবীরা। তারা একটি নথি জমা দিয়েছেন। সেখানে অনুশীলনের সময় নেইমারের আচরণ সম্পর্কে ব্যবস্থা নেওয়া এবং স্বচ্ছতা দাবি করা হয়েছে।

নথিতে রবিনিও জুনিয়র দাবি করেন, বাজে ভাষায় গালমন্দ করেছেন নেইমার তাকে। পা লাগিয়ে ফেলে দিয়েছেন এবং মুখে জোরে চড় মেরেছেন। অনুশীলনের ফুটেজ প্রকাশ ও ক্লাবে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থার অভাব নিয়ে আলোচনা করতে একটি বৈঠকের দাবি করছেন।

এলাকা: বগুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের গুরুতর অভিযোগ 

B
BN DESK | 05 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার