Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেইমারের সই করা বল চুরি, ১৭ বছর কারাদণ্ড ভক্তের 

BN DESK
10 October 2025, 10:25 PM পড়তে ১ মিনিট
নেইমারের সই করা বল চুরি, ১৭ বছর কারাদণ্ড ভক্তের 

স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালের ৮ জানুয়ারি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো সমর্থকদের দাঙ্গার সময় নেইমার জুনিয়রের স্বাক্ষরিত একটি বল চুরির ঘটনা ঘটেছিল। যা দেশটির জাতীয় সংসদের নিম্নকক্ষে অবস্থিত জাদুঘরে সংরক্ষিত ছিল। সেই বল চুরির অপরাধে নেলসন রিবেইরো ফন্সেকা জুনিয়র নামে ৩৪ বছর বয়সী এক ফুটবল ভক্তকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম ফেডারেল কোর্ট।

২০১২ সালের ১০ এপ্রিল নেইমার সান্তোস ফুটবল ক্লাবের ডেপুটি ও জাতীয় সংসদের নিম্নকক্ষের সাবেক প্রেসিডেন্ট মার্কো মাইয়াকে নিজের স্বাক্ষর সম্বলিত বলটি উপহার দিয়েছিলেন। ক্লাবের শতবর্ষ উদযাপনের সময় দেয়া সেই উপহার নিম্নকক্ষে সংরক্ষিত ছিল স্মারক হিসেবে। তবে ব্রাসেলিয়ায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সহিংস হামলার সময় বলটি মেঝেতে পেয়েছিলেন বলে দাবি করেছিলেন রিবেইরো। 

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, জাতীয় সংসদ থেকে চুরি হওয়া বলটি চুরির ২০ দিন পর সোরোকাবা নামক এলাকায় বলসোনারো সমর্থকের কাছ থেকে পাওয়া যায়। এরপরই নেলসনকে আটক করে শহরের ফেডারেল পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। যদিও জিজ্ঞাসাবাদ ও লিখিত বিবরণ লিখে নিয়ে ওই সময় ছেড়ে দেওয়া হয় তাকে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধ সংঘটনের অভিযোগ 

তবে পেশায় একটি ট্রাভেল এজেন্সির ম্যানেজার নেলসনকে অভিযুক্ত করে শাস্তি দেওয়ার বিষয়ে সম্মতি দিলেও অবশ্য তার শাস্তির পরিমাণ নিয়ে আপত্তি জানিয়েছেন ব্রাজিলের কয়েকজন মন্ত্রী। তারা ১৫ বছরের কারাদণ্ডের প্রস্তাব দিয়েছেন। অবশ্য সম্পদ ক্ষতিসাধনের দায়ে দণ্ড প্রত্যাহারের দাবিও তুলেছেন লুইজ ফাক্স নামে আরেক মন্ত্রী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

নেইমারের সই করা বল চুরি, ১৭ বছর কারাদণ্ড ভক্তের 

B
BN DESK | 03 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার