Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেইমার তার নিজের গন্তব্যর বিষয়ে আগামী মাসে সিদ্ধান্ত নেবেন 

BN DESK
02 September 2026, 08:03 AM পড়তে ১ মিনিট
নেইমার তার নিজের গন্তব্যর বিষয়ে আগামী মাসে সিদ্ধান্ত নেবেন 

স্পোর্টস ডেস্ক: এক মাস পরই শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে আগামী ৩০ জুন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ব্রাজিল প্রাণ ভোমরা নেইমারের। কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত নেননি ব্রাজিলিয়ান সুপারস্টার। থাকবেন নাকি চলে যাবেন, তা নিয়ে কোনো মন্তব্য করতেও রাজি নন তিনি। 

সাধারণত ফিফা উইন্ডোতে ম্যাচ চলা কালিন ক্লাবগুলোতে খেলা বন্ধ থাকে। সে সময় দল গোছাতে ব্যাস্ত থাকে ভিবিন্ন ক্লাব। এমনই সুযোগের অপেক্ষায় হয়তো সিদ্ধান্তহীনতায় নেইমার।    
প্রশ্ন করা হলে, আগামী ১২ জুনের পরই নিজের ভবিষ্যৎ ঠিক করবেন বলে জানিয়েছেন নেইমার। সঙ্গে আবারো স্মরণ করে দিয়েছেন যতবারই জানতে চাওয়া হবে ততবারই একই উত্তর দেবেন তিনি।

পাঁচ মাসের চুক্তিতে ব্রাজিলিয়ান ক্লাবে আসা ফরোয়ার্ড বলেছেন, ‘আমি এখনো জানি না। এ বিষয়ে আর কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। ইতিমধ্যে বলেছি যে আমি জানি না। এর কারণ আমি এখনো চিন্তা করছি।’
 প্রীতি ম্যাচে আরবি লাইপজিগের বিপক্ষে ৩-১ গোলে হারার পর এমনটি জানিয়েছেন নেইমার।


ভবিষ্যৎ নিয়ে আগামী ১২ জুনের পর ভাববেন জানিয়ে তিনি বলেছেন, ‘তিন দিনের ব্যবধানে আবার জিজ্ঞেস করার কোনো মানে নেই, কেননা উত্তর একই থাকবে। ১২ জুনের পরেই সিদ্ধান্ত নেব।’

ফিফা ক্লাব বিশ্বকাপ সামনে রেখে ১২ জুন থেকে এক মাস ব্রাজিলের শীর্ষ লিগ বন্ধ থাকবে। এ সময়ই নেইমার সিদ্ধান্ত নেবেন প্রিয় ক্লাবে থাকবেন না ছেড়ে যাবেন। তবে শোনা যাচ্ছে আগামী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেইমারকে রাখতে চায় সান্তোস।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

নেইমার তার নিজের গন্তব্যর বিষয়ে আগামী মাসে সিদ্ধান্ত নেবেন 

B
BN DESK | 30 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার