Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেতানিয়াহুকে হত্যার ঘোষণা ইরানের

BN DESK
02 September 2026, 06:49 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে তারা নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে।

ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসি’র একটি বিবৃতিতে এই চরম হুমকির কথা জানানো হয়েছে। সেখানে ইসরাইলি প্রধানমন্ত্রীকে ‘শিশু হত্যাকারী অপরাধী’ হিসেবে আখ্যায়িত করে বলা হয়, এই অপরাধী যদি বেঁচে থাকে, তবে আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া করা এবং হত্যার চেষ্টা অব্যাহত রাখব। মূলত গাজা এবং লেবাননসহ মধ্যপ্রাচ্যের সা¤প্রতিক পরিস্থিতি এবং ইরানের ওপর ইসরাইলি ও মার্কিন সামরিক তৎপরতার প্রতিক্রিয়ায় তেহরান এই কঠোর অবস্থান নিয়েছে। 

আইআরজিসির এই সরাসরি হুমকি দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে এক নতুন এবং ভয়াবহ মাত্রায় নিয়ে গেল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সূত্র : আলজাজিরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

নেতানিয়াহুকে হত্যার ঘোষণা ইরানের

B
BN DESK | 15 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার