Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেতানিয়াহুর বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

BN DESK
10 October 2025, 05:29 PM পড়তে ১ মিনিট
নেতানিয়াহুর বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখল পরিকল্পনার বিরুদ্ধে দখলকৃত জেরুজালেমে ব্যাপক বিক্ষোভ করেছে দেশটির নাগরিকরা। এ সময়, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির দিকে মিছিল নিয়ে যায় বিক্ষুব্ধরা। আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তার বাড়ির সামনে। সেইসাথে, জ্বালিয়ে দেন একটি গাড়ি।

বুধবার (৩ সেপ্টেম্বর) ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল -এর এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বিক্ষোভের সময় পুলিশের সাথে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। সেইসাথে, নেসেট ভবনের সামনেও জড়ো হয়ে প্রতিবাদ জানায় অনেকেই। কিছুক্ষণের জন্য রেললাইন অবরোধ করে রাখে অন্য একটি দল। এ সময় তাদের বিরুদ্ধে জল কামান ব্যবহার করে ইসরায়েলি পুলিশ। টেনেহিঁচড়ে সরিয়ে দেয় অবরোধকারীদের।

বিক্ষোভকারীদের অভিযোগ, এতে ঝুঁকির মুখে পড়বে হামাসের হাতে জিম্মি বন্দিদের জীবন। চুক্তি না করে রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করছেন নেতানিয়াহু— এমন অভিযোগও করেন বিক্ষোভকারীরা।

উল্লেখ্য, ইসরায়েলি প্রধানমন্ত্রীর গাজা সিটি দখল অভিযান জোরদারের পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভ বেড়েই চলেছে দেশটিতে। বর্তমানে গাজায় হামাসের কাছে ৪৮ ইসরায়েলির জিম্মিদশায় থাকার খবর আছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর মধ্যে ২০ জন বেঁচে আছে বলে ধারণা করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

নেতানিয়াহুর বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

B
BN DESK | 04 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার