Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেপালের ক্লাবে বাংলাদেশের সানজিদা

BN DESK
02 September 2026, 04:13 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের উইঙ্গার সানজিদা আক্তার নেপালের নারী ফুটবল লিগে খেলতে যোগ দিয়েছেন ললিতপুরের ঝাপা এফসিতে। মঙ্গলবার তিনি নেপালে পৌঁছালেও নিবন্ধন জটিলতায় প্রথম ম্যাচে খেলতে পারেননি।

মাঠের বাইরে বসেই দেখেছেন তার দলের ৫-০ গোলের বড় হার, যেখানে ত্রিভুন আর্মি স্পোর্টস ক্লাব জয় পায়।

এর আগে ভারত ও ভুটানের লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে সানজিদার। ভারতের ইস্টবেঙ্গলের প্রথম বিদেশি নারী ফুটবলার হিসেবেও ইতিহাস গড়েছিলেন তিনি। এবার বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে খেলছেন নেপালের লিগে।

সানজিদা আশা প্রকাশ করেছেন, ভালো পারফরম্যান্স করে দলকে সাফল্য এনে দিতে পারবেন। তিনি জানান, ভুটানের তুলনায় নেপালের লিগে পারিশ্রমিকও বেশি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

নেপালের ক্লাবে বাংলাদেশের সানজিদা

B
BN DESK | 19 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার