Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ১৮টি দোকান

BN DESK
04 September 2026, 06:44 PM পড়তে ১ মিনিট
নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ১৮টি দোকান

নিউজ ডেস্ক: নোয়াখালীর সূবর্ণচরের চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঞারহাট বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ১৮ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২০ জানুয়ারি) ভোর সোয়া ৪টা দিকে  এ ঘটনা ঘটে।

এতে মুদি, মনোহারি, স্টেশনারি, ইলেকট্রিক, কোকারিজ, মোটরসাইকেলে গ্যারেজ, খাদ্যের গুদাম, চা-দোকান, ওষুধ, তেলের দোকানসহ ১৮টি দোকান ভস্মীভূত হয়। খবর পেয়ে সূবর্ণচর ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাজারের পাহারাদার জয়নাল আবেদীন বলেন, ভোরে বাজারের জিরো পয়েন্ট কাইয়ুম মোটর পার্টসের দোকানে আগুন জ্বলতে দেখি। হঠাৎ দাউদাউ করে দক্ষিণ দিকে আগুন ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

মা জননী ইলেকট্রনিকস অ্যান্ড পার্টসের মালিক মো. কাজল বলেন, ক্ষতিগ্রস্ত বেশিরভাগ ব্যবসায়ী পাইকারি ও খুচরা মালামাল বিক্রি করে। সব ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে গেছে। আমরা এ ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই।

সূবর্ণচর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. নূরনবীবিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে নিশ্চিত হওয়া গেছে। তদন্তের পর বাকি তথ্য জানানো হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ১৮টি দোকান

B
BN DESK | 20 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার