Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নোয়াখালীতে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই শিশু নিহত

BN DESK
05 September 2026, 04:33 AM পড়তে ১ মিনিট
নোয়াখালীতে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই শিশু নিহত

নিউজ ডেস্ক:  নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ইসলামীয়া সড়কের বৈকন্ঠপুর বাজারের পশ্চিম পাশে ভূঞা বাড়ির সামনে ট্রাকচাপায় আসমা বেগম (৬) ও মো. আরাফাত (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই-বোন। এ দুর্ঘটনায় নিহত শিশু আরাফাতের বাবা আবুল কালামকে গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আসমা বেগম চরমটুয়া ইউনিয়নের সাদ্দাম হোসেনের মেয়ে ও মো. আরাফাত ফরিদাবাদ গ্রামের আবুল কালামের ছেলে। তারা স্থানীয় কোয়ালিটি অ্যাডুকেশন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।  

স্থানীয়রা জানান, সকাল সোয়া ৮টার দিকে আবুল কালাম বাইসাইকেলে তার ছেলে আরাফাত ও শ্যালকের মেয়ে আসমাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। সাইকেলটি উপজেলার চরমটুয়া ইউনিয়নের ইসলামীয়া সড়কের বৈকন্ঠপুর বাজারের পশ্চিম পাশে ভূঞা বাড়ির দরজায় পৌঁছালে স্থানীয় নতুনহাট বাজারগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। স্থানীয়রা আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।


সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারের অভিযোগর ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নোয়াখালীতে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই শিশু নিহত

B
BN DESK | 11 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার