Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নোয়াখালীতে গৃহবধূকে গণধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা, কারাগারে ২

BN DESK
01 September 2026, 06:59 PM পড়তে ১ মিনিট
নোয়াখালীতে গৃহবধূকে গণধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা, কারাগারে ২

নোয়াখালী জেলার মাইজদীতে স্বামী, শাশুড়ি ও দেবরকে আটক রেখে এক গৃহবধূকে গণধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। পরে পুলিশ এজাহারভুক্ত দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গতকাল রোববার (২৪ আগস্ট) রাতে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে সুধারাম মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। এ মামলার অপর একজন আসামি পলাতক রয়েছেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের দরবেশপুর গ্রামের ওলি উল্যার ছেলে হানিফ এবং একই ইউনিয়নের বাহাদিপুর গ্রামের আবুল কাশেমেরে ছেলে কামরুল।

ভুক্তভোগীর পরিবার জানায়, শুক্রবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে পৌরবাজারে সামান্য কথা কাটাকাটি হলে ৮-১০ জন বখাটে তাদের আলাদা করে দুই রুমে নিয়ে যায় এবং স্বামীকে মারধর করে। এরপর গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। এক পর্যায়ে তিনি দোতলা ভবন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং অপর পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে।

এলাকা: নোয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নোয়াখালীতে গৃহবধূকে গণধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা, কারাগারে ২

B
BN DESK | 25 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার