Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নোয়াখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

BN DESK
09 September 2026, 08:59 AM পড়তে ১ মিনিট
নোয়াখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নোয়াখালীর কবিরহাটে চোর সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে।    

গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার ছবির পাইক গ্রামের ধুমচর-ছবির পাইক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জহির উদ্দিন বেচু (৪০) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর লামছি গ্রামের নাটাই মোস্তফা বাড়ির মৃত মোস্তফার ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে প্রথমে মসজিদের তালা ভাঙতে চেষ্টা করলে মসজিদের ইমাম বিষয়টি আঁচ করতে পারেন। পরবর্তীতে মসজিদের পাশে একটি ছোট চায়ের দোকানে ঢুকতে চেষ্টা করে সে। তাৎক্ষণিকভাবে ইমাম তার মুঠোফোন থেকে আশপাশের লোকজনকে কল করে চোরের বিষয়টি জানায়। মুহূর্তেই এলাকার লোকজন বেরিয়ে এলে মসজিদ সংলগ্ন দোকান থেকে চোরকে বেরিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে চোর মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়দের গণধোলাইয়ে চোর গুরুতর আহত হন। পরে সকালে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া বলেন, একটি দোকানে চুরি করার চেষ্টা করেন বেচু।  তখন ওই দোকানে কেউ ছিল না। স্থানীয়রা টের পেয়ে ঘেরাও ঘরে তাকে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকা: নোয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নোয়াখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

B
BN DESK | 08 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার