Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নোয়াখালীতে জোয়ার-জলোচ্ছ্বাসেও থেমে নেই বিয়ে, নৌকায় চড়ে এলো বরযাত্রী

BN DESK
10 October 2025, 05:17 AM পড়তে ১ মিনিট
নোয়াখালীতে জোয়ার-জলোচ্ছ্বাসেও থেমে নেই বিয়ে, নৌকায় চড়ে এলো বরযাত্রী

নোয়াখালী প্রতিনিধি: জোয়ার আর জলোচ্ছ্বাসে টালমাটাল উপকূলীয় জনজীবন। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি, মাঠঘাট। কিন্তু প্রাকৃতিক দুর্যোগও থেমে নেই জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় বিয়ে।

আজ বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নে ঘটেছে এমনই ব্যতিক্রমী ঘটনা।

জোয়ারের পানিতে চারপাশ ডুবে গেলেও নৌকায় চড়ে কন্যার বাড়ি এসেছে বরযাত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোল্লা গ্রামের রিদনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়ের দিন সকালেই উঠে আসে জোয়ারের পানি। ঘরের চারপাশসহ আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। এমন পরিস্থিতিতে সংশয় দেখা দিলেও পিছিয়ে যাননি বরপক্ষ। সময়মতো আয়োজন মেনে বরযাত্রী চলে আসেন। বাধ্য হয়ে নিয়েছেন নৌকার সাহায্য। নৌকায় বাদ্য-বাজনা না থাকলেও ছিল হাস্যোজ্জ্বল মুখ আর আনন্দঘন পরিবেশ।

একই গ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম আরিফ বলেন, ভালোবাসা থামে না কোনো দুর্যোগে। তাই শত প্রতিকূলতা পেরিয়েও বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। তবে উপস্থিতি ছিল খুব কম। কাল এই দম্পতির বৌভাত হওয়ার কথা রয়েছে। তাদের জন্য দোয়া করবেন।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নোয়াখালীতে জোয়ার-জলোচ্ছ্বাসেও থেমে নেই বিয়ে, নৌকায় চড়ে এলো বরযাত্রী

B
BN DESK | 29 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার