Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নোয়াখালীতে ডিএনসির অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

BN DESK
03 April 2026, 12:59 AM পড়তে ১ মিনিট
নোয়াখালীর সদর উপজেলার দত্তেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
 
​আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ।
 
ডিএনসি সূত্র জানায়, এলাকাবাসীর দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে দত্তেরহাট এলাকায় অভিযান চালায় ডিএনসি।
 
​গ্রেপ্তাররা হলেন মো. নাছির (২৬), মো. টিপু (২০), মো. রকি (২৪), মো. স্বাধীন (২২) ও মো. আরিয়ান (২৬)।
 
অভিযানে গ্রেপ্তার নাছিরের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন। এছাড়া অপর চারজনের বিরুদ্ধে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
 
​অভিযানে তাদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১.২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জাহিদা আক্তার মৌসুমী, মুকসুদুস সালেহীন এবং মো. জাহিদ হাসান অপু।
 
​জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 
এর আগে গতকাল বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার দত্তেরহাট আল হেরা বিদ্যানিকেতন স্কুলের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এলাকা: নোয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নোয়াখালীতে ডিএনসির অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

B
BN DESK | 03 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার