Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নোয়াখালীতে দুটি হত্যাসহ ১৮ মামলার আসামিকে গ্রেপ্তার

BN DESK
05 September 2026, 04:43 AM পড়তে ১ মিনিট
নোয়াখালীতে দুটি হত্যাসহ ১৮ মামলার আসামিকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া সরকারি দ্বীপ কলেজের সামনে থেকে হত্যা মামলার আসামি আজমল হোসেন ইরাজ (৪৫) নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। 

এর আগে, শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার ওছখালী এলাকার হাতিয়া সরকারি দ্বীপ কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজমল হোসেন ইরাজ উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজাহার হাসেনের ছেলে। তিনি হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বলেন, “গ্রেপ্তার ইরাজের বিরুদ্ধে থানায় দুটি হত্যাসহ ১৮টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নোয়াখালীতে দুটি হত্যাসহ ১৮ মামলার আসামিকে গ্রেপ্তার

B
BN DESK | 18 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার