Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নোয়াখালীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, ৩ জন আটক 

BN DESK
04 September 2026, 07:52 AM পড়তে ১ মিনিট
নোয়াখালীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, ৩ জন আটক 

নিউজ ডেস্ক:  নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটে মো. শাকিল (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।  

সোমবার (২৮ এপ্রিল) রাতে এ হত্যাকাণ্ড ঘটে।  

নিহত শাকিল একই গ্রামের মো.সোলাইমান খোকনের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

স্থানীয়দের থেকে জানা যায়, রাত সাড়ে ৮ টার দিকে শাকিলসহ কয়েকজন ছয়ানীর গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। ওই সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় ৫ জন অস্ত্রধারী এসে লাবিব নামে এক তরুণকে জোরপূর্বক তুলে নিতে চেষ্টা করে। শাকিলসহ আরো কয়েকজন তাদের বাধা দিলে দুর্বৃত্তরা শাকিলকে গুলি করে। তার ছোট ভাই শুভ (২৫) কেও কুপিয়ে জখম করে। তাৎক্ষণিক এলাকার লোকজন দুই ভাইকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। 


এদিকে স্থানীয় লোকজন অস্ত্রধারী ৩ দুর্বৃত্তকে আটক করে গণধোলাই দিয়েছে বলেও জানা গেছে।  


বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো.হাবীবুর রহমান বলেন, “গোলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছি। এলাকাবাসী অস্ত্রধারী ৩ জনকে গণধোলাই দিয়ে আটক করে রেখেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। আমরা তাদের উদ্ধারে চেষ্টা করছি।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নোয়াখালীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, ৩ জন আটক 

B
BN DESK | 29 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার