Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নোয়াখালীতে পাওনা টাকার দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাতে হত্যা

BN DESK
04 September 2026, 07:48 AM পড়তে ১ মিনিট
নোয়াখালীতে পাওনা টাকার দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে মো. আবদুর রহমান হৃদয় (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাসেল নামের আরেক যুবক হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল শনিবার (১৮ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পৌর ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

মো. আবদুর রহমান হৃদয় চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ফার্নিচারের কারিগর ছিলেন।

নিহতের ছোট ভাই মো. রিফাত বলেন, পাওনা টাকার বিরোধে চৌমুহনী পৌরসভার গোলাবাড়ি এলাকার মুহুরি বাড়ির শাহ আলমের ছেলে বাবু আমার ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।

রিফাত আরও জানান, অভিযুক্ত বাবু কিছুদিন আগে আমার ভাইয়ের বন্ধু আশিক থেকে পাঁচ হাজার টাকা হাওলাত নেন। দীর্ঘদিন টাকা না দেওয়ায় বাবুর বড় ভাইকে অভিযোগ করেন আশিক। এতে ক্ষুব্ধ হয়ে বাবু শনিবার রাতে আশিকের বন্ধু হোসেন ও সাগরকে তুলে নিয়ে মারধর করে।

পরে রাত ১২টার দিকে আবদুর রহমান হৃদয় ও তার চাচা রাসেল আটক হোসেন ও সাগরকে বাঁচাতে গেলে বাবু ও তার সহযোগীরা হৃদয় ও রাসেলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। আহত দুজনকে উদ্ধার করে চৌমুহনী লাইফ কেয়ার হসপিটালে নিলে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করে। রাসেল আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নোয়াখালীতে পাওনা টাকার দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাতে হত্যা

B
BN DESK | 19 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার