Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নোয়াখালীতে পিস্তল ঠেকিয়ে বাড়িতে ডাকাতি, ৪ দোকানে চুরি

BN DESK
04 September 2026, 07:41 AM পড়তে ১ মিনিট
নোয়াখালীতে পিস্তল ঠেকিয়ে বাড়িতে ডাকাতি, ৪ দোকানে চুরি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় পিস্তল ঠেকিয়ে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অন্যদিকে , জেলা শহর মাইজদীতে ৪টি দোকানে চুরির ঘটনা ঘটেছে।

আজ শনিবার (২৫ জানুয়ারি) ভোর রাতের দিকে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের কৈইয়াজলা গ্রামের ছিদ্দিক আহমদ কোম্পানির বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। একইদিন ভোর রাতের দিকে জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড় সংলগ্ন এনএস প্লাজায় চুরির ঘটনা ঘটে।

বাড়ির মালিকের শালা মহিন উদ্দিন বলেন, শনিবার ভোর রাতের দিকে ৮-১০ জনের ডাকাতদল প্রথমে বাসার প্রধান ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে ডাকাত দলের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে প্রতিটি কক্ষে তল্লাশি চালায়। এ সময় তারা ঘরের আলমিরাতে রক্ষিত নগদ ৩ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার ও ৪টি অ্যান্ড্রয়েড মোবাইলসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

 

মহিন উদ্দিন আরও বলেন, বাড়ির মালিক ছিদ্দিক কোম্পানি চট্রগ্রামে ব্যবসা করে। এ বাড়িতে তার মেজো বোন কহিনুর বেগম পরিবার নিয়ে গত ২০ বছর বসবাস করে আসছে। তার ছেলে মিলন বিদেশ যাওয়ার জন্য দোকান বিক্রি করে নগদ ৩ লাখ টাকা জোগাড় করে রাখে। পার্শ্ববর্তী একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ডাকাত দলে ৮ জন সদস্য ছিল।

 

এদিকে শুক্রবার রাতের কোনো একসময়ে জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড় সংলগ্ন এনএস প্লাজার তিনতলা ভবনের তালা ভেঙে ৪টি দোকানে চুরির ঘটনা ঘটে। এ সময়ে চোরের দল নগদ ৮২ হাজার টাকাসহ ৪০ হাজার টাকার কাপড় চুরি করে নিয়ে যায়।

 

চুরির বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ও সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নোয়াখালীতে পিস্তল ঠেকিয়ে বাড়িতে ডাকাতি, ৪ দোকানে চুরি

B
BN DESK | 25 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার