Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নোয়াখালীতে পুকুরে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ

BN DESK
05 September 2026, 04:57 AM পড়তে ১ মিনিট
নোয়াখালীতে পুকুরে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ

নোয়াখালীর সদর উপজেলায় নিখোঁজের চার দিনপর একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তবে ঘটনাটি রহস্যজনক বলেছেন অনেকে। 

আজ রবিবার (৫ জানুয়ারি) বেলা  সাড়ে ১১টায় জেলা শহর মাইজদীর নতুন বাস স্ট্যান্ড-পুলিশ লাইন্স রোড এলাকার বিএডিসি অফিসের পাশ্ববর্তী পুকুরে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিএডিসি অফিসের পাশ্ববর্তী পুকুরে নেমে নিখোঁজ হয় ওই যুবক। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে পুকুরে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি। রোববার বেলা ১১টার দিকে পুকুরে ওই যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

সুধারম থানার ভারপ্রাপ্ত (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত যুবক ভবঘুরে পাগল ছিল। তবে মরদেহের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পিবিআই অনেকবার নিহতের আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করেছে। মরদেহ পানিতে থাকায় আঙুলের ছাপ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাই আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

এলাকা: নোয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নোয়াখালীতে পুকুরে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ

B
BN DESK | 05 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার