Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নোয়াখালীতে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি

BN DESK
04 September 2026, 06:35 PM পড়তে ১ মিনিট
নোয়াখালীতে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি

নোয়াখালীতে প্রকাশ্যে মিজানুর রহমান (৩৯) নামে এক যুবদল কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মিজানুর রহমান (৩৯) উপজেলার বজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদপুর গ্রামের মৃত মোহাম্মদ উল্যার ছেলে। তিনি একই ইউনিয়ন যুবদল রাজনীতির সঙ্গে জড়িত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজানের সঙ্গে মাটি কাটা নিয়ে পার্শ্ববর্তী ইউনিয়নের কিছু যুবকের সঙ্গে বিরোধ দেখা দেয়। এরপর এ নিয়ে মিজানের অনুসারী কিছু যুবক প্রতিপক্ষের জহির নামে এক ছেলেকে মারধর করে। ওই ঘটনার জের ধরে শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামের বেচাচোরার বাড়ির সামনে প্রতিপক্ষের কয়েকজন যুবক মিজানের অটোরিকশার গতিরোধ করে তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে তারা প্রকাশ্যে তার বুকে ও পায়ে গুলি করে পালিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, জহির ও মিঠু নামে দুই যুবকের নেতৃত্বে এই হামলা চালানো হয়। তারাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

যোগাযোগ করা হলে সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল বলেন, ‘মিজান আমার সঙ্গে জেলে ছিল। তবে তিনি কোন পদে আছে আমার জানা নেই।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মিজান গুলিবিদ্ধ হয়েছে শুনেছি। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই বিষয়ে আমার কিছু জানা নেই।’

সোনাইমুড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) মোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিবদর্শন করে। প্রাথমিকভাবে জানা যায়, মাটি নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নোয়াখালীতে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি

B
BN DESK | 08 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার