Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নোয়াখালীতে বজ্রপাতে নিহত ১

BN DESK
05 September 2026, 03:49 AM পড়তে ১ মিনিট
নোয়াখালীতে বজ্রপাতে নিহত ১

নোয়াখালীতে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল পৌনে ১১টার দিকে সদর উপজেলার জালিয়াল গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত নুরুল আমিন কালা (৪২) নোয়াখালী ইউনিয়নের জালিয়াল গ্রামের নূর আহমেদ ছেলে।

নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত জানান, আজ সকাল পৌনে ১১টার দিকে আবুল কালামসহ চার শ্রমিক জালিয়াল গ্রামের দালাল বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন। সকাল সাড়ে ৯টা থেকে বৃষ্টি শুরু হলে পৌনে ১১টার দিকে তাদের পাশে বজ্রপাত হয়। এ সময় ঘটনাস্থলেই নুরুল আমিনের মৃত্যু হয়।
 
সুধারাম মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম জানিয়েছেন, বজ্রপাতে নুরুল আমিনের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।

 

নোয়াখালী আওহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, জেলা শহর মাইজদীতে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নোয়াখালীতে বজ্রপাতে নিহত ১

B
BN DESK | 27 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার