Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

BN DESK
22 February 2024, 07:33 PM পড়তে ১ মিনিট
নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের  মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট কাওমিয়া ফাজিল মাদরাসা থেকে বৃহস্পতিবার দুপুরে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত ফিরোজ কবির (২৩) দিনাজপুর জেলার নবাবগঞ্জের বাদুরিয়া গ্রামের আহমদুল হাছানের ছেলে এবং একই মাদরাসার একাদশ শ্রেণির ছাত্র ছিল। বুধবার দিবাগত রাতে সে মাদরাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ মরদেহ উদ্ধার করতে এসে মৃত ফিরোজের বাবার সঙ্গে মুঠোফোনে কথা বলে। কিছুদিন আগে ফিরোজ বিয়ে করেছে। ফিরোজের স্ত্রী তাকে চাটখিলে নিয়ে আসার জন্য চাপ সৃষ্টি করে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক চাপ ও মানসিক হতাশা থেকে ফিরোজ আত্মহত্যা করেছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

B
BN DESK | 22 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার