Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নোয়াখালীতে মিছিলের প্রস্তুতিকালে ব্যানার-স্ট্যাম্পসহ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

BN DESK
05 September 2026, 01:15 AM পড়তে ১ মিনিট
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি নেয়ার সময় ব্যানার ও কাঠের স্ট্যাম্পসহ ফারভেজ শান্ত এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
আজ শনিবার (৪ জুন) দুপুরে চৌমুহনী পূর্ব বাজার হাসেম মিয়ার পোল এলাকায় তাকে আটক করা হয়।
 
​আটককৃত ছাত্রলীগ কর্মীর নাম ফারভেজ শান্ত। তিনি চৌমুহনী এলাকার ইসমাইল হোসেনের ছেলে এবং ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী বলে পুলিশ নিশ্চিত করেছে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে চৌমুহনী পূর্ব বাজার হাসেম মিয়ার পোল এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একদল কর্মী জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদের উপস্থিতির টের পেয়ে চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ্র ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে আকস্মিক অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ধাওয়া খেয়ে বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ব্যানার ও কাঠের স্ট্যাম্পসহ ফারভেজ শান্তকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
 
চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ জানান, ছাত্রলীগের কিছু কর্মী মিছিল করার জন্য জড়ো হচ্ছিল। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে ধাওয়া করি। বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একজনকে আমরা হাতেনাতে আটক করতে সক্ষম হই। এ সময় তার কাছ থেকে মিছিলের ব্যানার ও লাঠি-সোটা উদ্ধার করা হয়।
 
​পুলিশ জানিয়েছে, আটককৃত ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নোয়াখালীতে মিছিলের প্রস্তুতিকালে ব্যানার-স্ট্যাম্পসহ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

B
BN DESK | 04 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার