Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল আপন দুই ভাইয়ের

BN DESK
04 September 2026, 07:43 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের চাচাতো ভাই আরও একজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১৩ জুন) রাতে উপজেলার কানকিরহাট-ছাতারপাইয়া-সোনাইমুড়ী সড়কের কেশারপাড়া এলাকার মুন্সি দোকানসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সেনবাগ উপজেলার ডমুরুয়া গ্রামের বাসিন্দা আশিক ও আরিফ। তারা দুইজনই ডমুরুয়া গ্রামের মুসলিম স্বর্ণকার বাড়ির আলমের ছেলে। একই দুর্ঘটনায় আহত হন তাদের চাচাতো ভাই শাওন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা দুলাভাইকে বাড়িতে আনার উদ্দেশ্যে তিনজন এক সঙ্গে একটি মোটরসাইকেলে করে কানকিরহাট থেকে ছাতারপাইয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কেশারপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যেই সেটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। ধাক্কার তীব্রতায় মোটরসাইকেলে থাকা তিন আরোহীই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ছাতারপাইয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক ও আরিফকে মৃত ঘোষণা করেন। আহত শাওনের অবস্থার অবনতি হলে তাকে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল আপন দুই ভাইয়ের

B
BN DESK | 14 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার