Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নোয়াখালীতে যমজ ২ বোনকে ধর্ষণের অভিযোগে মামলা

BN DESK
07 September 2026, 10:49 AM পড়তে ১ মিনিট
নোয়াখালীতে যমজ ২ বোনকে ধর্ষণের অভিযোগে মামলা

নোয়াখালী কবিরহাট উপজেলায় ছয় বছর বয়সের যমজ ২ বোনকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া।

এর আগে, গতকাল বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী শিশুদের মা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. ফরিদ (১৬) উপজেলার ধানশালিক ইউনিয়নের মো. দিদার মিয়ার ছেলে।

মামলার বিবরণে বলা হয়, গত ২৫ মার্চ দুইবোন তাদের ঘরের পাশে রাস্তায় খেলাধুলা করছিল। এ সময় তাদের বাবা ঘরে বিশ্রাম করছিলেন। মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সেখান থেকে ফরিদ বড় মেয়েকে পাশের বাড়ির একটি পরিত্যক্ত টিনশেট ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার শুনে তার ছোট বোন মাকে গিয়ে বিষয়টি জানায়। তাৎক্ষণিকভাবে শিশুটির মা ঘটনাস্থল থেকে মেয়েকে উদ্ধার করেন। এদিকে ছোট মেয়ে মাকে জানায় ২৩ মার্চ বিকেলে তার সাথেও একই কাজ করেছে ফরিদ।

এ বিষয়ে ওসি মো.শাহীন মিয়া জানান, গত ৩০ মার্চ অভিযুক্তকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে নারী ও শিশু নির্যাতন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নোয়াখালীতে যমজ ২ বোনকে ধর্ষণের অভিযোগে মামলা

B
BN DESK | 03 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার