Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নোয়াখালীতে যুবলীগের নেতাকর্মীরা কোপাল বিএনপি নেতাকে 

BN DESK
10 October 2025, 05:36 PM পড়তে ১ মিনিট
নোয়াখালীতে যুবলীগের নেতাকর্মীরা কোপাল বিএনপি নেতাকে 

নিউজ ডেস্ক:  নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দেবীপুর ফিরিঙ্গি পোল এলাকায় বিএনপির এক নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১ এপ্রিল) প্রকাশ্যে দিনদুপুরে এ ঘটনা ঘটে।

হামলার শিকার বিএনপি নেতার নাম জাকির হোসেন আলো (৪৫)। তিনি উপজেলার নেয়াজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধর্মপুর গ্রামের মনু বেপারী বাড়ির মনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার জেলা শহর থেকে বাড়ি ফিরছিলেন জাকির হোসেন। পথে উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দেবীপুর ফিরিঙ্গি পোল এলাকায় যুবলীগের কয়েকজন নেতাকর্মী তার পথরোধ করে। পরে জাকির হোসেনকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসীম বলেন, ‘‘যুবলীগ নেতা পিয়াস ও বাবুর নেতৃত্বে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’’

এ বিষয়ে জানতে যুবলীগ নেতা পিয়াস ও বাবুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত নম্বর বন্ধ পাওয়া যায়।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘‘এ ঘটনায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নোয়াখালীতে যুবলীগের নেতাকর্মীরা কোপাল বিএনপি নেতাকে 

B
BN DESK | 02 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার