Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে উচ্ছেদ ১২০ স্থাপনা

BN DESK
13 May 2026, 08:28 AM পড়তে ১ মিনিট

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা ১২০টি স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।

আজ মঙ্গলবার (১২ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত পৌরসভার গনিপুর এলাকার টপকারপোল থেকে খাদ্যগুদাম এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। রেলওয়ে পুলিশের সদস্যরা এতে সহযোগিতা করেন।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছিল। সরকারি জায়গা উদ্ধার করতেই এ উচ্ছেদ অভিযান। ভবিষ্যতেও এমন কার্যক্রম পরিচালনা করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে উচ্ছেদ ১২০ স্থাপনা

B
BN DESK | 12 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার