Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নোয়াখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেলকে আটক

BN DESK
04 September 2026, 06:49 PM পড়তে ১ মিনিট
নোয়াখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেলকে আটক

নিউজ ডেস্ক:  নোয়াখালীর সুবর্ণচরের চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেনকে (৪৭) উপজেলার তোতার বাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রবিবার রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। 

চরজব্বর থানার ওসি শাহীন মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, মোজাম্মেল সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চরবাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি দুইটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। ২০১৮ সালে বিএনপি নেতা অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সম্প্রতি তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়। গোপন সংবাদের ভিত্তি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  

ওসি শাহীন মিয়া বলেন, “গ্রেপ্তার আসামি দুইটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। ২০১৮ সালে এক বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তার বিরুদ্ধে কয়েকদিন আগে আরেকটি মামলা হয়। মামলার পর থেকে তিনি আত্নগোপনে ছিলেন। গেপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।” 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নোয়াখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেলকে আটক

B
BN DESK | 24 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার