Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নোয়াখালীতে সেহরির পর অগ্নিকান্ডে একজনের মৃত্যু, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩

BN DESK
21 March 2024, 07:17 PM পড়তে ১ মিনিট
নোয়াখালীতে সেহরির পর অগ্নিকান্ডে একজনের মৃত্যু, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার পশ্চিম চর উরিয়া গ্রামে একটি বসতঘরে অগ্নিকান্ডের ঘটনায় নুরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। এতে অগ্নিদগ্ধ হয়েছেন নিহতের ছেলে, ছেলের বউ ও ছেলের শাশুড়ি। বৃহস্পতিবার ভোরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম মৃত হাবিব উল্যাহর ছেলে। আহতরা হলেন নুরুল ইসলামের ছেলে মো. সেলিম, সেলিমের স্ত্রী মায়া বেগম ও মায়া বেগমের মা শেফালি বেগম।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোরে সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েন নুরুল ইসলামসহ তার পরিবারের সদস্যরা। ঘুমন্ত অবস্থায় ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ঘুমন্ত অবস্থায় নুরুল ইসলামের মৃত্যু হয়। এ সময় তার ছেলে সেলিম, ছেলের বউ মায়া বেগম ও মায়া বেগমের মা শেফালি বেগম অগ্নিদগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে অগ্নিদগ্ধদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় স্থানান্তর করা হয়।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিদগ্ধদের ঢাকায় পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নোয়াখালীতে সেহরির পর অগ্নিকান্ডে একজনের মৃত্যু, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩

B
BN DESK | 21 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার