Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নোয়াখালীতে ১২০০ লিটার পেট্রোলসহ আটক ৩

BN DESK
04 September 2026, 11:40 PM পড়তে ১ মিনিট

নোয়াখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ১২০০ লিটার পেট্রোল ও একটি নীল রঙের পিকআপ গাড়িসহ ৩ জনকে আটক করা হয়েছে।

গতকাল বুধবার (১৫ এপ্রিল) রাতে নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকার একটি বসতবাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ১২০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি নীল রঙের পিকআপ গাড়িও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের লক্ষ্মীনারায়নপুর এলাকার মো. শাহ জাহানের ছেলে মো. মুসফিকুর রহমান মাহি (১৯), একই এলাকার জালাল উদ্দিননের ছেলে মাহমুদুল হাসান (২৬) ও পৌরসভার ১ নং ওয়ার্ডের মৃত ফজলুল হকের ছেলে মো. মঞ্জুর আলম (৫৩)।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

এলাকা: নোয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নোয়াখালীতে ১২০০ লিটার পেট্রোলসহ আটক ৩

B
BN DESK | 16 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার