Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ

BN DESK
09 April 2026, 08:09 AM পড়তে ১ মিনিট

নোয়াখালীর হাতিয়া উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত প্রায় তিন হাজার লিটার ডিজেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।

বুধবার বিকেলে উপজেলার চর ঈশ্বরের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড জানায়, কোনো বৈধ কাগজপত্র ছাড়াই এসব তেল অবৈধভাবে মজুত করা হচ্ছিল। অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়।

এ ঘটনায় হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে তেল মজুদ ও বিক্রয়ের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া জব্দকৃত তেল লাইসেন্সধারী প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ

B
BN DESK | 09 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার