Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নোয়াখালীর মাইজদীতে হকার্স মার্কেটে ভয়াবহ আগুন 

BN DESK
10 October 2025, 03:54 PM পড়তে ১ মিনিট
নোয়াখালীর মাইজদীতে হকার্স মার্কেটে ভয়াবহ আগুন 

নিউজ ডেস্ক:  নোয়াখালীর জেলা শহর মাইজদীতে হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। 


শনিবার (১১ জানুয়ারি) রাত ১২টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে।

হকার্স মার্কেটের ব্যবসায়ীরা জানান, রাতে হঠাৎ হর্কাস মার্কেটে আগুনের ফুলকি দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। কার দোকান থেকে আগুনের সূত্রপাত কিছু বুঝা যায়নি। ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০-২৫টির অধিক দোকান পুড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে কাজ করেছে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক ফরিদ উদ্দিন জানান, হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরবর্তীতে সুবর্ণচর কবিরহাট লক্ষীপুরের আরো পাঁচটি ইউনিট যৌথ ভাবে কাজ করে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নোয়াখালীর মাইজদীতে হকার্স মার্কেটে ভয়াবহ আগুন 

B
BN DESK | 12 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার