Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নোয়াখালীর সুবর্ণচরে গাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত

BN DESK
04 September 2026, 06:45 PM পড়তে ১ মিনিট
নোয়াখালীর  সুবর্ণচরে গাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত

নিউজ ডেস্ক: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া গ্রামের ইউসুফ মেম্বারের বাড়িতে গাছ থেকে পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। 


শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আরমান হোসেন ছাবিদ (১৭) একই গ্রামের ইউসুফ মেম্বর বাড়ির মো. খলিল উল্লাহর ছেলে। ছাবিদ সুবর্ণচর সৈকত সরকারি কলেজের প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্র ছিলেন। 

পুলিশ জানায়, আরমান বাড়িতে নিজেদের একটি বাদাম গাছের ডালপালা কাটতে উঠেন। এ সময় তিনি একটি ডালে পা রাখলে ভেঙে নিচে পড়ে যান। এতে তিনি বুকে ব্যথা পেয়ে অচেতন হয়ে পড়েন। পরে বাড়ির লোকজন দ্রুত তাকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন মিয়া বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নোয়াখালীর সুবর্ণচরে গাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত

B
BN DESK | 01 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার