Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে মিলল ২৬ কেজির দুই কোরাল মাছ

BN DESK
04 September 2026, 10:46 PM পড়তে ১ মিনিট

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি পুকুর থেকে প্রায় ২৬ কেজি ওজনের দুটি বিশাল আকৃতির কোরাল মাছ ধরা পড়েছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে

আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাফেজ নূর আলমের বাড়ির পুকুরে মাছ দুটি পাওয়া যায়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরে অন্যান্য মাছের সঙ্গে দীর্ঘদিন ধরে কোরাল মাছ দুটি বেড়ে উঠছিল। জাল তোলার সময় হঠাৎ বড় আকারের মাছ দুটি ধরা পড়লে উপস্থিত সবাই অবাক হয়ে যান।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শরিফ উদ্দিন শিশির বলেন, এত বড় কোরাল মাছ পুকুরে পাওয়া সত্যিই বিরল ঘটনা। আমরা নিজেরাও দেখে অবাক হয়েছি।

পুকুরের মালিক ইমরান হোসাইন রাফিদ বলেন, আমরা নিয়মিত মাছ চাষ করি। তবে পুকুরে এত বড় কোরাল আছে তা আগে বুঝতে পারিনি। আজ জাল তোলার সময় ধরা পড়ে। ঈদে বাড়িতে মেহমান আছে মাছগুলো তাদের নিয়ে খাবো।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়েজুর রহমান বলেন, খবর পেয়েছি পুকুরে বড় আকারের কোরাল মাছ ধরা পড়েছে। বর্তমানে উপকূলীয় অঞ্চলে পুকুর ও ঘেরে কোরাল মাছ চাষের প্রবণতা বাড়ছে। অনেকেই কার্পজাতীয় মাছের সঙ্গে কোরাল চাষ করছেন এবং এতে লাভবান হচ্ছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে মিলল ২৬ কেজির দুই কোরাল মাছ

B
BN DESK | 24 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার