Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নোয়াখালী জেলা বিএনপির অধীন সকল কমিটি বিলুপ্ত

BN DESK
10 October 2025, 08:20 AM পড়তে ১ মিনিট
নোয়াখালী জেলা বিএনপির অধীন সকল কমিটি বিলুপ্ত

নোয়াখালী জেলা বিএনপির অধীনে থাকা সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার (২৬ মে) দুপুরে জেলা শহর মাইজদীর একটি রেঁস্তোরায় আয়োজিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম পরিচিতি সভায় এ সিদ্ধান্ত হয়।

দলীয় সূত্র থেকে জানা গেছে, বর্তমান কমিটিগুলো বিলুপ্ত ঘোষণার তিন মাসের মধ্যে নোয়াখালী জেলা কমিটির আওতাধীন ৯টি উপজেলা ও ৯টি পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। এ ছাড়া প্রত্যেক ওয়ার্ডে কমপক্ষে ১০০জন সদস্য নির্বাচিত করা হবে। তাদের ভোটে ওয়ার্ড পর্যায়ে নেতা নির্বাচিত হবেন।

জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া বলেন, জেলা বিএনপির অধীনে থাকা সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আগামীতে গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা কমিটি গঠন করা হবে। কমিটি গঠনের আগে প্রত্যেক উপজেলায় একটি করে কর্মী সমাবেশের আয়োজন করা হবে।

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো সভাপতিত্বে ও সদস্য সচিব মো. হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মো. হেলাল, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া প্রমুখ।

এ সময় জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি এ জেড এম গোলাম হায়দার বিএসসি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা বিএনপির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব উপস্থিত ছিলেন।

এলাকা: নোয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নোয়াখালী জেলা বিএনপির অধীন সকল কমিটি বিলুপ্ত

B
BN DESK | 26 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার