Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নৌপথে বাড়তি ভাড়া নিয়ে কোনো অভিযোগ নেই : প্রতিমন্ত্রী রাজিব

BN DESK
18 March 2026, 02:18 AM পড়তে ১ মিনিট

নৌপথে ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ ছাড় দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

দুর্ঘটনা এড়াতে প্রতিটি লঞ্চের ফিটনেস নিবিড়ভাবে পরীক্ষা করা হচ্ছে জানিয়ে রাজিব আহসান বলেন, ‘নৌপথে এবারের ঈদযাত্রা অন্য যেকোনো বারের তুলনায় স্বস্তিদায়ক ও আনন্দদায়ক। সদরঘাটের ভিড় কমাতে বসিলা ও শিমুলিয়া ঘাট থেকেও লঞ্চ চলাচলের ব্যবস্থা করা হয়েছে।’ ভবিষ্যতে চাহিদার ভিত্তিতে এই ঘাটগুলো থেকে স্থায়ীভাবে লঞ্চ চলাচলের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে ঈদযাত্রাকে নিরাপদ করতে সদরঘাট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা দেখা গেছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ঘাট এলাকায় তল্লাশি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ড সদস্যরা যাত্রীদের মালামাল ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং ঈদ পরবর্তী ফিরতি যাত্রা নিরাপদ করতে ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে বাহিনীটি।

নদীপথে চোরাচালান, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার রাকিবুল ইসলাম রনি। এছাড়া সদরঘাটে বিনামূল্যে কুলি, ট্রলি ও হুইলচেয়ার সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

নৌপথে বাড়তি ভাড়া নিয়ে কোনো অভিযোগ নেই : প্রতিমন্ত্রী রাজিব

B
BN DESK | 18 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার