Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে ট্রাক- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

BN DESK
09 October 2025, 07:21 AM পড়তে ১ মিনিট
নড়াইলে ট্রাক- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক: নড়াইলের কালিয়া-নড়াইল সড়কের আমতলা এলাকার ফুলদাহ মোড়ে ট্রাকচাপায় হাসিব মোল্যা (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিব মোল্যা উপজেলার মাধবপাশা গ্রামের সাব্বির মোল্যার ছেলে। কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় হাসিব মোল্যা মোটরসাইকেলযোগে কালিয়া থেকে নড়াইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি মো. রাশেদুল ইসলাম জানান, ‘‘ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে, চালক ও সহকারী পালিয়ে গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’’

এলাকা: নড়াইল কালিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

নড়াইলে ট্রাক- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

B
BN DESK | 27 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার