Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে প্রতিবেশীকে হত্যার দায়ে নারীসহ ৩ আসামির যাবজ্জীবন

BN DESK
01 September 2026, 02:01 PM পড়তে ১ মিনিট
নড়াইলে প্রতিবেশীকে হত্যার দায়ে নারীসহ ৩ আসামির যাবজ্জীবন

নিউজ ডেস্ক:   নড়াইলের অতিরিক্তি জেলা ও দায়রা জজ এলিনা আক্তার লোহাগড়ায় মুসা খন্দকার নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক। 

বুধবার (১৪ মে) নড়াইলের জজ এলিনা আক্তার মামলার রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- লোহাগড়া উপজেলার চর-দিঘলিয়া গ্রামের সাম খন্দকারের ছেলে জাফর খন্দকার, আলেক মোল্যার ছেলে আকরাম মোল্যা ও বাহারউদ্দীনের স্ত্রী লাইচ বেগম ওরফে লাইছন।


মামলার বিবরণ সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা ২০১১ সালের ২৪ এপ্রিল তাদের প্রতিবেশী মুসা খন্দকারকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই বিল্লাল খন্দকার বাদী হয়ে তিনজনের নামে লোহাগড়া থানায় মামলা করেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ বিচারক রায় ঘোষণা করেন।

রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি জানিয়ে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট উত্তম ঘোষ জানান, দণ্ডাদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

এলাকা: নড়াইল লোহাগড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন-আদালত

নড়াইলে প্রতিবেশীকে হত্যার দায়ে নারীসহ ৩ আসামির যাবজ্জীবন

B
BN DESK | 14 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার