Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, বাকি চারজন খালাস

BN DESK
10 October 2025, 08:27 PM পড়তে ১ মিনিট
নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, বাকি চারজন খালাস

নিউজ ডেস্ক: নড়াইলের জেলা ও দায়রা জজ শারমিন নিগার এর আদালত নড়াগাতী থানায় দায়ের হওয়া আহাদ মল্লিক হত্যা মামলায় ইলিয়াস সরদার নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইলিয়াস সরদার খুলনার তেরোখাদা উপজেলার পারোখালী গ্রামের সবুর সরদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ জুলাই রাতে মোবাইলে আহাদ মল্লিককে বাড়ি থেকে ডেকে নেন ইলিয়াস সরদার। পরের দিন সকালে বাড়ির পাশের পাটক্ষেতে আহাদ মল্লিকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনেরা। এ ঘটনায় নিহতের ভাই আবুল বাশার মল্লিক বাদী হয়ে ইলিয়াস সরদারসহ পাঁচজনকে আসামি করে নড়াগাতী থানায় হত্যা মামলা দায়ের করেন।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হক বলেন, ‘‘দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ইলিয়াস সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাকি চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন-আদালত

নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, বাকি চারজন খালাস

B
BN DESK | 09 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার