Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নয়া মিশনে সুনেরাহ

BN DESK
03 September 2026, 08:10 PM পড়তে ১ মিনিট
নয়া মিশনে সুনেরাহ

বিনোদন ডেস্কঃ  ‘ন ডরাই’ ছিল সুনেরাহ বিনতে কামালের প্রথম সিনেমা। এ সিনেমার মাধ্যমেই তিনি জিতে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর একাধিক সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে।

চলতি বছরের রোজার ঈদে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘দাগি’। শিহাব শাহীনের পরিচালনায় এতে তিনি সহকর্মী হিসেবে পান আফরান নিশো, তমা মির্জাকে। ছবিতে নিশোর পাশাপাশি আলোচনায় আসে সুনেরাহ’র চরিত্রটি। গত কোরবানির ঈদে সুনেরাহ অভিনীত ‘উৎসব’ সিনেমা মুক্তি পায়। তানিম নূর পরিচালিত এ ছবিতে তার চরিত্র ছোট হলেও বেশ ভালোই ছাপ রেখেছেন দর্শক হৃদয়ে। পর পর দুই ঈদে সুনেরাহ’র দুই ছবি মুক্তির পর এবার নতুন মিশনে তিনি। নতুন আরও একটি ছবির কাজ শুরু করেছেন। যদিও সে বিষয়ে বিস্তারিত বলতে নারাজ তিনি। এ সিনেমাটি মূলত চলচ্চিত্র উৎসবকে টার্গেট করে নির্মিত হচ্ছে। এখানে বেশির ভাগ কলাকুশলী বিদেশি।

সুনেরাহ বলেন, আমার কাছে গল্প ও চরিত্রটা আসলে মুখ্য। তবে, এবারের ছবিটির টিম অনেক ভালো। খুব ভালোভাবে শুটিং করতে পারছি। উৎসবকে লক্ষ্য করে সিনেমাটি নির্মিত হচ্ছে। বিস্তারিত বলা বারণ। আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা আসবে।

এদিকে, সিনেমার পাশাপাশি বেশ কিছু নাটকে এরইমধ্যে অভিনয় করেছেন সুনেরাহ। বিশেষ করে আরশ খানের সঙ্গে জুটি বেঁধেই এ পর্যন্ত বেশি কাজ করা হয়েছে তার। আপাতত সিনেমার পাশাপাশি ভিন্নধর্মী নাটকেও কাজ করতে চান বলে জানালেন সুনেরাহ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

নয়া মিশনে সুনেরাহ

B
BN DESK | 12 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার