Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

BN DESK
01 September 2026, 08:35 AM পড়তে ১ মিনিট
পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

পঞ্চগড় এক্সপ্রেস বঙ্গবন্ধুর সেতুর পূর্বপ্রান্তে লাইনচ্যুত হয়েছে। এতে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। 

আজ সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে ট্রেনটি টাঙ্গাইলের বঙ্গবন্ধুর সেতু পূর্ব রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয় বলে জানান স্টেশন মাস্টার (বুকিং) রেজাউল ক‌রিম জানান। তিনি বলেন, “একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে।” বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর আশরাফ ব‌লেন, “পঞ্চগড় থে‌কে ছে‌ড়ে আসা ট্রেন‌টি যাত্রা বিরতি শে‌ষে ঢাকার দি‌কে যাওয়ার সময় লাইনচ‌্যুত হয়।

ট্রেনের চাকার ত্রু‌টির কার‌ণে এ ঘটনা ঘটেছে।” কখন এ পথে ট্রেন পুনরায় চালু হবে জানতে চাইলে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানায়, রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করবে। তারপরই পুনরায় ট্রেন চালু হবে।

এলাকা: ঢাকা টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

B
BN DESK | 18 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার