Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পটুয়াখালীর আবাসিক হোটেলে মিললো সাবেক বন কর্মকর্তার মরদেহ

BN DESK
12 June 2024, 01:55 PM পড়তে ১ মিনিট
পটুয়াখালীর আবাসিক হোটেলে মিললো সাবেক বন কর্মকর্তার মরদেহ

নিউজ ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্যবন্দর আলীপুরে ভাই ভাই নামের আবাসিক একটি হোটেল থেকে মো. শফিকুর রহমান (৭০) নামে সাবেক এক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ জুন) বেলা ১১টায় হোটেলের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ।

নিহত শফিকুর রহমান চাঁদপুরের চান্দরা পাটোয়ারী বাড়ি এলাকার মতিউর রহমানের ছেলে।

পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, ২০২৩ সালের ডিসেম্বর থেকে এই হোটেলের ১১নং রুমে ব্যাচেলর ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছিলেন তিনি। মঙ্গলবার রাতে খাবার নিয়ে রুমে প্রবেশ করেন। পরে বুধবার সকালে হোটেল কর্তৃপক্ষ নাস্তা খাওয়ার জন্য ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ না পেয়ে আশেপাশের লোকজনকে খবর দেন। এ সময় জানালার ফাঁক দিয়ে তার মরদেহ খাটের পাশে পড়ে থাকতে দেখা যায় এবং রুমের মধ্যে টিভি চলমান অবস্থায় দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয়রা জানায়, সাবেক এই বন কর্মকর্তা অনেকদিন আগেই অবসরে গিয়েছেন। কুয়াকাটায় তার কয়েকটি জমি থাকায় তিনি এখানে থেকে সেই জমি রক্ষণাবেক্ষণ করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, দরজা ভেঙে মরদেহ উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

পটুয়াখালীর আবাসিক হোটেলে মিললো সাবেক বন কর্মকর্তার মরদেহ

B
BN DESK | 12 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার