Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পথসভার লোকদের নেতার বাড়িতে খিচুড়ির আয়োজন, বিএনপি প্রার্থীকে শোকজ

BN DESK
05 September 2026, 12:12 PM পড়তে ১ মিনিট

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : নির্বাচনি পথসভায় অংশ নেওয়া লোকজনদের খাবারের জন্য খিচুড়ি রান্নার অভিযোগে জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে বিএনপি দলীয় প্রার্থী আব্দুল বারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র সিভিল জজ মো. ফয়সাল আহমেদ এ শোকজ নোটিশ দেন।

নোটিশ মোতাবেক আগামী ৮ ফেব্রুয়ারি জয়পুরহাট সংশ্লিষ্ট আদালতে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে ওই প্রার্থীকে।

শোকজ নোটিশে বলা হয়, জয়পুরহাট-২ আসনের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান উপজেলার মিনিগাড়ী এলাকায় তার বাড়ির উঠানে খিছুড়ি রান্না করছিল। তিনটি বড় পাতিলে খিচুড়ি রান্না সম্পন্ন করে আরও দুটি বড় পাতিলে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে রান্নার সঙ্গে জড়িত ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে কমিটি জানতে পারে, জয়পুরহাট-২ আসনে বিএনপি দলীয় প্রার্থী আব্দুল বারীর একটি নির্বাচনি পথসভা রয়েছে। সেই পথসভায় অংশগ্রহণকারীদের খাবারের জন্য এসব খিচুড়ি রান্না করা হয়েছে। 

ঘটনাস্থল থেকে রান্না করা খিচুরি, চাল, ডাল, তেলসহ বিভিন্ন উপকরণ জব্দ করে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্যরা। পরে জব্দকৃত খিচুড়ি ও অন্যান্য উপকরণ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। নোটিশে আরও বলা হয়, নির্বাচনকালীন এ ধরনের খাবারের আয়োজন ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে, যা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন। এ ঘটনায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ (ক) অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

বিএনপি দলীয় প্রার্থী আব্দুল বারী শোকজ নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি খিচুড়ি রান্নার বিষয়টি জানতেন না। কেউ তাকে বিতর্কিত করার জন্য এমন কাজ করে থাকতে পারে। তবে আদালতে উপস্থিত হয়ে জবাব দেওয়া হবে। 

তবে নির্ধারিত সময়ে হাজির হয়ে ব্যাখ্যা না দিলে প্রার্থীর বিরুদ্ধে একতরফা আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও ওই নোটিশে উল্লেখ করা হয়েছে।

 

এলাকা: জয়পুরহাট কালাই
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পথসভার লোকদের নেতার বাড়িতে খিচুড়ির আয়োজন, বিএনপি প্রার্থীকে শোকজ

B
BN DESK | 04 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার