Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পদত্যাগ করছেন বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝুনু

BN DESK
05 September 2026, 06:43 PM পড়তে ১ মিনিট
পদত্যাগ করছেন বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝুনু

স্টাফ রিপোর্টার : পদত্যাগ করছেন বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু। তার পদত্যাগের দাবিতে আজ শনিবার (১০ আগস্ট) সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি এই সিদ্ধান্ত নেন বলে নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার।

স্নিগ্ধ আখতার বলেন, বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু তার পদত্যাগের বিষয়টি জানিয়েছেন। আজকের মধ্যেই তিনি পদত্যাগ করবেন এটি নিশ্চিত। তার পদত্যাগের ব্যাপার সময়ের ব্যাপার মাত্র।

তার পদত্যাগের পর পরবর্তী পদক্ষেপ ব্যাপারে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, আজ সন্ধ্যায় এ ব্যাপারে শিক্ষকদের সাথে বসে পুলিশ সুপার সিদ্ধান্ত নেবেন। জানতে চাইলে বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক (সমাজ বিজ্ঞান) কাজী মুহা. মঞ্জুরুল হক বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পরবর্তী পদক্ষেপ নিতে আজ সন্ধ্যায় তাদের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে ডাকা হয়েছে। ওই সভাতেই সব কিছু চূড়ান্ত করা হবে। তবে এ ব্যাপারে অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পদত্যাগ করছেন বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝুনু

B
BN DESK | 10 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার