Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পদত্যাগ করলেন ইতালির কোচ গাত্তুসো 

BN DESK
02 September 2026, 11:05 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : টানা তৃতীয়বার বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর ইতালির ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি গাব্রিয়েল গ্রাভিনা ও জাতীয় দলের ডেলিগেশন প্রধান সাবেক গোলরক্ষক জিয়ানলুইজি বুফন পদত্যাগ করেন। এবার একই পথে হাঁটলেন জাতীয় দলের কোচও। হেড কোচের পদ থেকে এবার সরে দাঁড়ালেন জেন্নারো গাত্তুসো। শুক্রবার (৩ এপ্রিল) তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার পদত্যাগ করেন এফআইজিসির প্রেসিডেন্ট গ্রাভিনা। একই দিনে দায়িত্ব ছাড়েন জাতীয় দলের ডেলিগেশন প্রধান বুফন। এরপর কোচ গাত্তুসোর পদত্যাগে ইতালির ফুটবলে শীর্ষ পর্যায়ে নেতৃত্ব সংকট আরও গভীর হলো। লুসিয়ানো স্পালেত্তির পর গত বছরের জুনে জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন গাত্তুসো। এক বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাকে সরে যেতে হলো। ফেডারেশনের বিবৃতিতে জানানো হয়, পারস্পরিক সম্মতির ভিত্তিতে চুক্তি বাতিল করা হয়েছে। তার অধীনে ইতালি ৮ ম্যাচ খেলে ৬টিতে জয় পেয়েছিল।

বিদায়ের পর গাত্তুসো বলেন, ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছিলাম তা অর্জনে ব্যর্থ হওয়ায় জাতীয় দলের দায়িত্ব শেষ করছি। এর আগে বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর তিনি বলেছিলেন, বিষয়টি হজম করা তাদের জন্য কঠিন ছিল। 

বিশ্বকাপ বাছাইপর্বে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে মূল পর্বে যেতে ব্যর্থ হয় ইতালি। এই ফলাফলের মধ্য দিয়ে ২০১৮ (রাশিয়া), ২০২২ (কাতার) এবং আসন্ন ২০২৬ (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) বিশ্বকাপেও জায়গা নিশ্চিত করতে ব্যর্থ হলো চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। সূত্র : বেইন স্পোর্টস

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

পদত্যাগ করলেন ইতালির কোচ গাত্তুসো 

B
BN DESK | 04 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার