Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পদত্যাগ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি নাইমা হায়দার 

BN DESK
09 February 2026, 03:26 PM পড়তে ১ মিনিট

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেছেন। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের গণমাধ্যম কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য তিনি গত ৫ ফেব্রুয়ারি পদত্যাগপত্র রেজিস্ট্রার জেনারেলের কাছে পাঠান। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।

১৯৮৯ সালে জজ কোর্টে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন নাইমা হায়দার। ১৯৯৩ সালে হাইকোর্ট বিভাগ ও ২০০৪ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি। পরে ২০০৯ সালে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১১ সালের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর মেয়ে বিচারপতি নাইমা হায়দার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকেও এলএলএম এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলি, লন্ডন বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন-আদালত

পদত্যাগ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি নাইমা হায়দার 

B
BN DESK | 09 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার