Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পদত্যাগ না করে নির্বাচনের ঘোষণা কাজী সালাউদ্দিনের

BN DESK
07 September 2026, 05:09 PM পড়তে ১ মিনিট
পদত্যাগ  না করে নির্বাচনের ঘোষণা কাজী সালাউদ্দিনের

স্পোর্টস ডেস্ক : গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ফুটবল আর ক্রিকেটের নেতৃত্বে পরিবর্তনের দাবি উঠেছে। নাজমুল হাসান পাপন এই ইস্যুতে নীরব থাকলেও মুখ খুলেছেন কাজী সালাউদ্দিন। পদত্যাগের দাবি উড়িয়ে দিয়ে আবারও নির্বাচনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান এই সভাপতি।

আগামী ২৬ অক্টোবর বাফুফে’র নির্বাচন হওয়ার কথা। সেখানে পঞ্চম মেয়াদে সভাপতি পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন কাজী সালাউদ্দিন। দেশের একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপে এমন ইচ্ছে ব্যক্ত করেন তিনি। কাজী সালাউদ্দিন বলেন, ‘আমি পদত্যাগ করব না। নির্বাচন করব। নির্বাচন করা আমার গণতান্ত্রিক অধিকার। সেটা থেকে আমাকে বঞ্চিত করবেন কীভাবে?’বাংলাদেশের ফুটবল সমর্থকদের সংগঠন ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ সালাহউদ্দিনকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে। তবে সেই আলটিমেটামকে গুরুত্ব দিচ্ছেন না ২০০৮ থেকে বাফুফে’র সভাপতি পদে থাকা সালাহউদ্দিন। সালাহউদ্দিন মনে করেন, সরে যাওয়ার মতো অন্যায় কিছু তিনি করেননি। নির্বাচনে হারলেই কেবল তিনি সরবেন। কোনো হুমকিতে তিনি ভীত হতে নারাজ। প্রয়োজনে অন্তর্র্বতীকালীন সরকারের কাছে নিরাপত্তা চাইবেন তিনি। ১৫ বছর ধরে কাজী সালাউদ্দিন সাফ’রও সভাপতি। তার মতে, নির্বাচন না করার জন্য জোর করা ঠিক নয়। সালাউদ্দিন বলেন, ‘ওরা বলছে, আমি এখন পদত্যাগ না করলে ঘোষণা দিতে হবে, যাতে নির্বাচন না করি। এটা তো জোর করা। নির্বাচন করব না, এই প্রতিশ্রুতি জোর করে আপনি আদায় করতে পারেন না।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

পদত্যাগ না করে নির্বাচনের ঘোষণা কাজী সালাউদ্দিনের

B
BN DESK | 13 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার