Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পদ্মার এক কাতল বিক্রি হাজার টাকায়

BN DESK
07 September 2026, 06:04 AM পড়তে ১ মিনিট

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার মাছের আড়তে ২৫ কেজি ওজনের একটি কাতল মাছ বিক্রি হয়েছে ৪২ হাজার ৫০০ টাকায়।

আজ রোববার (১৯ এপ্রিল) সকালে দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মণ্ডলের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজাট ৭০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার সাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান শেখ।

জানা গেছে, শনিবার শেষ রাতে ঠান্ডু হালদারসহ তার সহযোগীরা পদ্মা নদীতে জাল ফেললে বিশাল আকৃতির এই কাতলা মাছটি জালে আটকা পড়ে। বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মণ্ডলের আড়তে এনে ওজন করে দেখা যায় ২৫ কেজি। এ সময় উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ৪২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, সকালে উন্মুক্ত নিলামে ২৫ কেজি ওজনের বড় একটি কাতল মাছ ৪২ হাজার ৫০০ টাকায় কিনেছেন। এখন সামান্য লাভে বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন। আশা করছেন দ্রুত মাছটি বিক্রি হয়ে যাবে।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় জেলেদের জালে বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। খুশির খবর হলো বিশাল আকৃতির কাতলসহ অন্যান্য প্রজাতির মাছ আমাদের এই অঞ্চলে এখনো রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

পদ্মার এক কাতল বিক্রি হাজার টাকায়

B
BN DESK | 19 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার